বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দেওয়া শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

বার্তায় আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদের আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার অঙ্গীকার।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানার তারেক রহমান।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদের দিনে সবাই যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় এটাই হোক সবার অঙ্গীকার।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেন, যেন ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews