1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচিটি আর পালন করা হচ্ছে না।

মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা ও বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছিল।

তবে মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন বার্তায় জানানো হয়, ২৫ মার্চ রাতে এই কর্মসূচিটি আর থাকছে না। ঠিক কী কারণে কর্মসূচিটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত সামরিক অভিযান চালিয়ে ঢাকায় ভয়াবহ গণহত্যা সংঘটিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়।

গত আওয়ামী লীগ সরকারের আমল থেকে ২৫ মার্চের কালরাত স্মরণে এই এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালন শুরু হয়েছিল। গত বছরও রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট