বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা পরিষদের প্রশাসকরা ঢাকায় এসে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জেলা পরিষদের একজন সদস্য জানান, দায়িত্ব পাওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তাঁদের ডেকেছেন, তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রমতে, জেলা পরিষদের প্রশাসকদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নিজ নিজ জেলার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি প্রশাসকদের মতামত শুনবেন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে এবং প্রশাসনিক গতিশীলতা আনতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগের পর মাঠ পর্যায়ের এই জনপ্রতিনিধিদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সরাসরি মতবিনিময় সভা। সভায় জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews