বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: নতুন বাংলা বছর ১৪৩৩-এর পহেলা দিনে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি টাঙ্গাইলে পৌঁছান।

সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে গুলশানের বাসভবন ত্যাগ করেন। এরপর পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি সদর উপজেলার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের আর্থিক সহায়তা ও সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। সরকার এটিকে কৃষি খাতকে আধুনিক ও ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

এর আগে কৃষকদের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচিসহ একাধিক উদ্যোগ বাস্তবায়ন করেছে বলে উল্লেখ করা হয়।

এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, শুরুতে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির প্রাক-পাইলটিং বাস্তবায়ন করা হবে। এতে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ‘কৃষক কার্ড’ সুবিধার আওতায় আসবেন।

এই কার্ডের মাধ্যমে নির্বাচিত কৃষকরা বছরে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থসহ বিভিন্ন সরকারি কৃষি সহায়তা পাবেন বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews