বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক:: জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে বলেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, সরকার বারবার দাবি করছে দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই, কিন্তু বাস্তবে তেলের জন্য দীর্ঘ লাইনে মানুষের দুর্ভোগ স্পষ্ট। তিনি উল্লেখ করেন, অনেক জায়গায় তিন কিলোমিটার পর্যন্ত সারি দেখা যাচ্ছে এবং চালকদের রাতভর অপেক্ষা করেও তেল না পাওয়ার ঘটনা ঘটছে।

তিনি প্রশ্ন তোলেন, যদি সংকট না-ই থাকে, তাহলে কেন তেলের দাম বাড়ানো হচ্ছে এবং কেন বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। বিশেষ করে মার্কেট আগেভাগে বন্ধ করার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ মূলত সন্ধ্যার পরই কেনাকাটা করে। পাশাপাশি অফিস-আদালতের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি সরকারের কাছে জানতে চান, দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কতদিনের এবং পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণ কী। তেলের মজুত ও সম্ভাব্য অনিয়মের সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

তার বক্তব্য চলাকালে সরকার দলীয় সদস্যদের হট্টগোল শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বিরোধীদলীয় নেতা প্রতিবাদ জানিয়ে সংসদে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews