1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে দল ঘোষণা আর্জেন্টিনার, স্কোয়াডে আছেন যারা বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা ঢাবিতে জাতীয় কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছে-সেতুমন্ত্রী জনসেবায় নতুন দিগন্ত,উত্তর ঢাকাকে আধুনিক ও স্মার্ট নগরী গড়তে বদ্ধপরিকর ডিএনসিসি মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাগেরহাট প্রতিনিধঃ

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছে-সেতুমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ডেস্ক:; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করতে সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

সোমবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে তিনটি প্রস্তাবনা সরকারের বিবেচনায় রয়েছে। এর মধ্যে প্রথম প্রস্তাবনাটি হলো দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু নির্মাণ।

তিনি স্পষ্টভাবে জানান যে, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছে এবং ইতোমধ্যে এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে বর্তমানে আলোচনা চলছে। বড় এই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতিমূলক অন্যান্য কার্যক্রমও সমানতালে এগিয়ে নেওয়া হচ্ছে। এই সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সভায় আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনাও প্রদান করেন সেতুমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট