বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন সেনাসদস্যকে গরুর হাটে দায়িত্ব পালন করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, রাজধানীর গাবতলীর পশুর হাট পাহারা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২০ সালের ৩১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বর্তমানে ভাইরাল হওয়া ছবিটির বেশ মিল রয়েছে।

ধারণা করা হচ্ছে, পুরোনো সেই ছবিকে ভিত্তি করেই এআই প্রযুক্তির সহায়তায় নতুন ছবিটি তৈরি করা হয়েছে।

বিষয়টি যাচাই করতে গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে এআই-নির্মিত ছবি, ভিডিও বা অডিওতে থাকা অদৃশ্য ডিজিটাল চিহ্ন শনাক্ত করা সম্ভব। বিশ্লেষণে দেখা গেছে, ভাইরাল ছবিটির কিছু অংশ গুগল এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন বা তৈরি করা হয়েছে।

তবে ভাইরাল ছবিটি ভুয়া হলেও এবারের পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। গত ৬ মে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

গরুর হাটে সেনাবাহিনীর পাহারার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।সম্পাদিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews