বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক হাসিবুর রশীদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য যাচাই করা হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার নাম রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews