বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ডেস্ক:: ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ এর এক প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ আয়োজনে তিনি দেশের উন্নয়ন, সেনাবাহিনীর ভূমিকা এবং জাতীয় দায়িত্ববোধ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে ধাপে ধাপে একটি কাঙ্ক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দুর্যোগসহ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্যকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।
তার মতে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় যেকোনো দুর্যোগ বা প্রয়োজনের সময় সেনাবাহিনীর অবদান সাধারণ মানুষের কাছে অত্যন্ত মূল্যবান। ভবিষ্যতেও একই নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম নিয়ে সেনাসদস্যরা দেশের সেবায় অব্যাহতভাবে কাজ করবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেনা মেসে অবস্থানরত সদস্যদের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর তিনি সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews