বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঢাকার কুরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা সরাসরি দেখতেই তিনি রাজপথে বের হয়েছেন এবং নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।

উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর যাত্রাপথ সম্পর্কে জানান, প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল এবং তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।

এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ সড়ক হয়ে নারিন্দা, রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক, নয়া বাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তানের দিকে এগোবে। সেখান থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান ও মিরপুর রোড ধরবে। পরবর্তীতে সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড, ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পরিদর্শনের তালিকায় রয়েছে।

উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মতোই প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews