1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। সরকার প্রতিনিধিদলকে জানায়, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

এ সময় সরকার পক্ষ থেকে বলা হয়, ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি সেবাকে একক প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ চলছে। এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত ও সহজভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন এবং বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল হবে।

মিতসুই অ্যান্ড কোং বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

মিতসুইয়ের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের প্রধান কৌশল কর্মকর্তা তাকানোবু মুরায়ামা, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট