বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে পরিচালিত মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পরে বিকেল ৪টার দিকে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন হাকান ফিদান। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

পরবর্তীতে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসব ক্যাম্পে তুরস্কের সহযোগিতায় নির্মিত ফিল্ড হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য নেন।

পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব-১৫ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews