বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: গণমাধ্যমকর্মীদের দেশের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো সাংবাদিককে বিএনপি বা দলের পক্ষ হয়ে কাজ করার প্রয়োজন নেই। দেশের স্বার্থে, দেশের উন্নয়নে এবং সামগ্রিক গণমানুষের অগ্রগতির বিষয়ে সবাইকে ফোকাস করতে হবে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, বরং সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেশটাকে রাতারাতি লন্ডন বা সিঙ্গাপুর বানানোর অবাস্তব স্বপ্ন দেখাতে চাই না। তবে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যে অন্যায় ও অবিচার হয়েছে, সেই আবর্জনা দূর করে আমরা দেশকে ধীরে ধীরে একটি ভালো অবস্থানের দিকে এগিয়ে নিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews