বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জন্য উপহারের ৫শ’ কেজি আম পাঠালো বাংলাদেশ কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একাংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। ফলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে প্রকল্পটির সংযোগ থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিচ্ছিল।

এই জটিলতা দূর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার আওতায় আনার প্রস্তাব দেয়। নিকার সভায় সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে পূর্বাচল প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও সহজ হবে।

সভায় আরও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় অনুমোদন পেয়েছে।

প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, জনসেবা আরও সহজ করা এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews