মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে দোকান ঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ; তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে একদিনের সফরে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৬টার কিছু পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল ও গৌরনদীতে বিভিন্ন সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদীসংলগ্ন স্থানে আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, একদিনের এই সফরের সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর হওয়ায় সফরটিকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews