বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না। এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি বা দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইসি সচিব আরও বলেন, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন।

আখতার আহমেদ উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনায় কিছু সংশোধনীর প্রস্তাব এসেছে। এর মধ্যে আচরণবিধি সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীগুলো শিগগিরই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত হবে। তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পরই এই বিধানগুলো কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews