বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করা হতে পারে। যেখানে জঙ্গল সলিমপুর এলাকার ছয়টি সংযোগ সড়ক পাকাকরণ প্রকল্পের প্রস্তাবিত দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামকে নির্বাহী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করার নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে।

এছাড়া বৈঠকে দেশের কৃষি খাতের সুরক্ষায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি প্রস্তাব আসতে পারে। ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল জরুরিভিত্তিতে সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা বর্তমানের ৪২ দিনের পরিবর্তে কমিয়ে ২১ দিন নির্ধারণ করার নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews