শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেছেন, দেশে দুটি বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। একটি হলো ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে না দেওয়া এবং অন্যটি হলো তাঁবেদারির রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ না দেওয়া। তিনি বলেন, বর্তমান সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে কাজ করছে এবং অতীতের দুঃসহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগোচ্ছে।

রাজধানীতে শুক্রবার (৩১ জুলাই) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী এসব কথা বলেন।

তিনি বলেন, দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না; দ্বিতীয় হলো তাঁবেদারির রাষ্ট্র তৈরি হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।

দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসসচিব বলেন, ১৫ বছর দেশের মানুষ গুম, খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগাল আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবই।

তিনি আরও বলেন, গত ১৫ বছর গুম, খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সালেহ শিবলী বলেন, সব ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে দেশ। রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews