মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংকালে জানান, নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আগামীতে আরো এগিয়ে যাবে।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, “আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় কার্যক্রম দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।”

এ সময় নতুন বিমানবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। -বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews