মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি অভিযোগে পাঁচ পুলিশ বরখাস্ত

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোরবানির পশুবাহী গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার তাদেরকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। একইদিন পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান, কনস্টেবল নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ।

এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।

পুলিশ সদরদপ্তর বলছে, পুলিশের কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews