1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: আফগানিস্তানের কাছে আচমকা হেরে না বসলে ভারতের সঙ্গে আজকের এই ম্যচটি হতো শুধু নিয়মরক্ষার। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য নিয়মরক্ষার আর থাকলো না। ম্যাচটা হয়ে গেলো বাঁচা-মরার।

সেমিফাইনালে উঠতে হলে আজ ভারতকে বড় ব্যবধানে হারাতেই হবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে বড় ব্যবধানে হেরে গেলে, ভারতেরই বিদায় নেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

এমন জটিল সমীকরণ সামনে রেখে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যরেন স্যামি স্টেডিয়ামে টস করতে নেমে জিতলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। টস জিতে তিনি ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। নিজেরা সিদ্ধান্ত নিলেন ফিল্ডিং করার।

সুপার এইটে গ্রুপ-১ এ সেমিতে ওঠার জটিল সমীকরণ সৃষ্টি হয়েছে। এই ম্যাচে যদি ভারত বড় ব্যবধানে জিতে যায় এবং আগামীকাল সকালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে বাংলদেশ, তাহলে টাইগারদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া বড় ব্যবধানে জিতলেও তাদের জন্য শঙ্কা থেকে যাবে। শেষ ম্যাচে আফগানিস্তান জিতলে তাদের রান রেট যদি বেড়ে যায়, তাতেও বিদায় নেয়ার সম্ভাবনা থেকে যাবে অস্ট্রেলিয়ার। যদিও আফগানিস্তানের রান রেট অনেক বেশি ঋণাত্মক।

এই ম্যাচে অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে মিচেল স্টার্ককে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত মাঠে নেমেছে অপরিবর্তিত দল নিয়ে।

অস্ট্রেলিয়া একাদশ

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিজ, টিম ডেভিড, ম্যাথ্যু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলম, রবিন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব ও জসপ্রিত বুমরাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট