1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ডেস্ক:: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। পরে তিনি খুতবাহ দেন। নামাজের আগেও বিশেষ বয়ান রাখেন। এ সময় তিনি মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

শনিবার পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় জামাত শুরুর কথা থাকলেও ভোর থেকেই হাজার হাজার মুসল্লির আগমনে পুরো ঈদগাহ মাঠ ভরে যায়। এক পর্যায়ে আশপাশের সড়ক কদম ফোয়ারা, শিক্ষাভবন ও শিক্ষা ভবন মোড় পর্যন্ত মানুষের বিস্তৃতি ঘটে।

সাধারণ মুসল্লির পাশাপাশি এই জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারও ধর্মপ্রাণ মুসল্লি।

নামাজ উপলক্ষে ঈদগাহ ও আশপাশের সড়কে বর্ণিল সাহসজ্জা করা হয়। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট