1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে এ তথ্য।

এর আগে শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

এরপর রোববার (২৩ জুন) খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পেসমেকার বসানোর পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আগে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না।

তিনি বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লকও ধরা পড়েছিল। সেখানে একটা রিং লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট