মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সামুদ্রিক নিরাপত্তায় কোস্টগার্ড-নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা,ভূমি অফিস ও স্কুলের ভূমি আছে, রাস্তা নেই রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার

তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন আমিরের বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফয়জুল করিমের সাথে সোমবার সন্ধ্যায় তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ইসলামি আন্দোলনের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান তারেক রহমান। সাক্ষাতে দুই দলের কয়েকজন সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন। তারা সৌহার্দ্যপূর্ণ একটি সময় কাটান।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সৈয়দ ফয়জুল করিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাক্ষাৎকে ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি জানান, দেশের সার্বিক কল্যাণে আন্তরিকভাবে সবার সঙ্গে ঐক্য, সৌহার্দ্য ও সুসম্পর্ক তৈরি করে সুন্দরভাবে দেশ পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফয়জুল করিম বলেন, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করি, কারও প্রতি বিরূপতা না রেখে পরামর্শভিত্তিকভাবে দেশ পরিচালনা করতে পারি সেই বিষয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ আমাদের সবার কল্যাণের জন্যই প্রণীত। আপনারা এটিকে গুরুত্বসহকারে বিবেচনা করবেন। মহাসচিব বলেছেন, নোট অব ডিসেন্ট যদি পার্লামেন্টে পাস হয়, তবে আমরা তা বাস্তবায়ন করবো।

এদিকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির জানান, তারা দাওয়াত পেয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দলীয়ভাবে জানানো হবে।

উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের মধ্যে সংলাপ ও সমঝোতা তৈরির অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে মনে করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews