শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে,দাকোপে ফলজ গাছ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অঙ্েিজন সরবরাহই করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে উপজেলা উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মুমিনুর রহমান, দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোজাফফর হোসেন, সদস্য সচিব আল-আমীন সানা, দীপক কুমার সরদার, গাজী জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, গোলাম কাদের, এস এম ফয়সাল, বেনী মাধব বিশ্বাস, মানস গোলদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, ইয়ারুল ইসলাম রিপন, শেখ ফারুক, পীর আলী, প্রবীর মন্ডল, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, সোহরাব হোসেন, ইয়াসিন আরাফাত, অমল গোলদার, দেলোয়ার হোসেন, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, রমজান আলী, প্রসেনজিৎ রায়, হাসমত খলিফা, আবু তাহের শেখ, জিএম রুম্মন প্রমুখ।
দাকোপ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি (এক হাজার পাঁচ শত) ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews