মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সামুদ্রিক নিরাপত্তায় কোস্টগার্ড-নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা,ভূমি অফিস ও স্কুলের ভূমি আছে, রাস্তা নেই রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি

জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো: জাহাঙ্গীর আলম। জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দেশের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের অঙ্গীকার। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে মৎস্য উৎপাদন বাড়িয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ও বৃদ্ধি করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, গুণগত মান বজায় রেখে নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। তারা বলেন, বিশ্বের প্রায় সব মানুষই মাছ খায়, তবে অঞ্চলভেদে মাছ খাওয়ার পদ্ধতি ভিন্ন হতে পারে। মাছ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টিকর খাদ্য। বাংলাদেশের প্রায় ১২ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল। মৎস্য চাষের মাধ্যমে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বক্তারা আরও বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্য চাষ সমপ্রসারণ করতে হবে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। একই সঙ্গে নিরাপদ মাছ উৎপাদন ও রপ্তানি বাড়িয়ে দেশকে অর্থনৈতিকভাবে আরো স্বনির্ভর করে তুলতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো: মুক্তাদির খান, মৎস্য দপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক ও সিনিয়র সহকারী পরিচালক এ.টি.এম. তৌফিক মাহমুদ বক্তৃতা করেন। দুই দিনব্যাপী মৎস্য পক্ষের মূল্যায়ন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায়। সমাপনীতে মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য আহরণকারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews