
দাকোপ প্রতিনিধি:: দাকোপে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট একচেঞ্জের অর্থায়নে স্ববল প্রকল্পের কর্মসুচির আওতায় খুলনা জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপি উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে ১২০ নারী ভোটার তাদের এ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ভোট প্রদান করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীত ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস। নির্বাচনে সভাপতি পদে সুমী মোড়ল ৬৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রত্না সানা ৪৮ ভোট পেয়ে নির্বাাচিত হয়। এছাড়া সহ-সভাপতি পদে শিবাণী রানী মন্ডল ৭০ ভোট ও শেফালী মন্ডল ৬৪ ভোট পেয়ে নির্বাচিত, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাধনা বিশ্বাস ৬৭ ভোট, কোষাধ্যক্ষ পদে সবিতা সরকার ৬১, সাংগঠনিক পদে অনিতা রায় ৫২, দপ্তর সম্পাদক পদে রত্না মৃধা ৬৫ এবং কার্যকারী সদস্য পদে অসীমা ৭০, বীনা চক্রবর্তী ৬৬ এবং সমাপ্তী শাল ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচন পর্যাবেক্ষন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলী মজুমদার, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উলাসী সৃজনী সংঘের অর্থবিষয়ক পরিচালক মোঃ আনিসুর রহমান, নির্বাচনে সার্বিক সহযোগীতা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম রায়,মিন্টু রায় ও উলাসী সৃজনী সংঘের স্ববল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ শীল প্রমুখ।