রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে ও বিএনপির সহযোগিতায় জলাবদ্ধতার অবসান বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

৯ আগস্ট রবিবার বন্দর সদর দপ্তর প্রাঙ্গনে কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কর্তৃক একটি আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমোডর শফিকুল ইসলাম সরকার,পরিচালক (বোর্ড) কালা চাঁদ সিংহ, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) মোঃ শওকত আলী প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) লেফটেন্যান্ট কর্ণেল আরিফ বিল্লাহ, হারবার মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম, পরিচালক (ট্রাফিক) মো.কামাল হোসেন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার শাহীন আহমেদ, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মোঃ ফজলে আলম, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার এস এম রাহাত যোবায়ের, প্রধান চিকিৎসা কর্মকর্তা সোনিয়া তালেব মুক্তা, ঊর্ধতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুর রহমান, উপপরিচালক (জনসংযোগ) মোঃ সালাহ উদ্দিন কবির, সহকারি জনসংযোগ কর্মকর্তা মো. হুমায়ন কবির সহ অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ / সিবিএ’র এডহক কমিটির সদস্যবৃন্দ এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, মোংলা বন্দরের সদর দপ্তর, প্রধান সড়ক ও রেললাইনের দুই পাশে, স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনাস্থ আবাসিকসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ১ হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপণ করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আমাদের সকলের।” এছাড়া, বৃক্ষ রোপণ কার্যক্রম সমাপ্তির পর তিনি মাসে মাসে চারাগাছগুলি সরেজমিনে পরিদর্শনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। দেশ জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews