রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: বর্তমান সরকার চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন করার ঘোষনা দেওয়ায় তৃনমূলেরস্থর ইউনিয়ন পরিষদ গুলোতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দাকোপের কামারখোলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে থেকে কাজ করছেন যুবদলনেতা আমিনুল ইসলাম বুলবুল।
ছাত্র রাজনীতির মাধ্যমে পথ চলা শুরু করে বর্তমানে দাকোপ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচীব হিসাবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দাকোপের ৬ নং কামারখোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাংগঠনিক দায়িত্ব পালন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে দাকোপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং খুলনা জেলা যুবদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন। বিগত আওয়ামী শাসনামলে রাজপথে থেকে দলের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। হয়েছেন হামলা মামলার শিকার। বর্তমানে তিনি জনসেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে কামারখোলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে ইউনিয়নে সকল ধর্মীয় উৎসব ও সামাজিক কাজে সাধ্যমত সহযোগীতা করে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত ভাবে তিনি রাস্তাঘাটের উন্নয়ন ও জনকল্যাণমূখী কাজ এবং ক্রীড়া আয়োজনে সহযোগীতা করে চলেছেন। এ ছাড়া প্রতিনিয়ত এলাকায় গনসংযোগ অব্যহত রেখেছেন। আগামীতে তিনি কামারখোলা ইউনিয়নকে উন্নত মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছেন। আর সেই স্বপ্ন পূরনে তিনি ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews