
চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।
এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহিতুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মানস তালুকদার, প্রভাত কুমার হালদার ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক নিত্য গোপাল বিশ্বাস।
অনুষ্ঠানে নবগঠিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দাউদুল ইসলাম খান, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সদস্য মোঃ হায়দার আলী শেখ, নিত্য গোপাল বিশ্বাস, মোঃ ইব্রাহীম মুন্সি, অর্চৃনা রানী মন্ডল, জাহানারা বেগম, জোসনা বেগম, সুপর্ণা রানী বাড়ই ও সদস্য সচিব মহিতুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।