সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:; মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ গত শনিবার (১৫ আগস্ট) ভোরে রাজধানীর ভাটারার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর মা মনি বেগম বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় রিধিকার প্রেমিক হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার দিন হাসিবুরকে রিধির বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলার পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

মামলার অভিযোগে রিধিকার মা জানান, শুক্রবার রাতে বাসায় বান্ধবীদের সঙ্গে অবস্থান করার সময় হাসিবুরের সঙ্গে ফোনে তাঁর মেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে রিধিকা বান্ধবীদের ড্রয়িংরুমে ঘুমাতে পাঠিয়ে ভিডিও কলে হাসিবুরের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে হাসিবুর ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করলে বান্ধবীরা দরজা খুলে দেন। হাসিবুরই প্রথম জানান, তাঁর সঙ্গে রাগ করে রিধিকা গলায় ফাঁস দিয়েছেন।

পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনি বেগমের অভিযোগ, প্রতিনিয়ত মানসিক নির্যাতন ও প্ররোচনার ফলেই ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেন তাঁর মেয়ে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews