শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

ডেস্ক:: মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গতকাল সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসকে দেখে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে অবস্থানকালে গোলাম পরওয়ার বিএনপির এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তাঁর চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

এ সময় তাঁর সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews