মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে দোকান ঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ; তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

ডেস্ক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের বাসভবনে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে, যেখানে তাকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে দুটি গাড়ি নিয়ে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়রের বাসায় পৌঁছালে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বাড়ির মূল ফটক আটকে দেন। তারা হাসনাত আবদুল্লাহর উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহর কাছে সাবেক মেয়রের সাথে সাক্ষাতের উদ্দেশ্য জানতে চান। তাদের দাবি, মনজুর আলম বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন এবং স্বৈরাচারী সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল। আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে পরিচিত একজনের বাসায় এনসিপি নেতার আগমনকে তারা ‘সন্দেহজনক’ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে হাসনাত আবদুল্লাহ উত্তেজিত নেতাকর্মীদের সাথে সংক্ষেপে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশের নিরাপত্তায় তিনি দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, এম মনজুর আলম তার রাজনৈতিক জীবন আওয়ামী লীগের মাধ্যমে শুরু করলেও ২০১০ সালে বিএনপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও গত কয়েক বছরে তাকে আবারও আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় দেখা গেছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে বিএনপি বা এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।

সাবেক মেয়রের এই অবস্থান পরিবর্তনের কারণেই মূলত স্থানীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটে হাসনাত আবদুল্লাহর এই সফরের সময়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews