বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

প্রেসিডেন্টেকে ‘কালো জাদু’ করার অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মানব সভ্যতার শুরু থেকেই যাদুবিদ্যা আর যাদুকর এই দুই বিষয়ের প্রতি মানুষের সীমাহীন আগ্রহ। মানুষের মধ্যে বেশ কিছু কুসংস্কার রয়েছে, এর মধ্যে অন্যতম হলো যাদুবিদ্যা। এটি মূলত আধ্যাত্মিক শক্তিকে বশ করার বিদ্যা!

কালো বা অন্ধকার যাদু এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্যে করা হয়। এটি অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালো যাদু সাধারণত অতিমানবিক শক্তি দ্বারা করা হয়। তবে অনেকে বলেন এতে ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ব্যবহার করা হয়। অর্থাৎ বলা হয় যে কালো যাদু দিয়ে ভূত, প্রেত, প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করা যায়। যারা কালো যাদু করে তাদের কালো যাদুকর বলা হয়।

আপনি বিশ্বাস করেন কিংবা না করেন, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। মালদ্বীপের রাষ্ট্রপতির ওপর ‘কালো জাদু’ করা হয়েছে এমন অভিযোগে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

দেশটির পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে দেশটির রাজধানী মালে থেকে গত রোববার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, তাকে তদন্তের জন্য এক সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেফতারের বিষয়ে কোন প্রকার বিবরণ দেওয়া হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘শামনাজকে প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার জন্য গ্রেফতার করা হয়েছে।’ তবে দেশটির পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

এএফপি বলছে, জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় প্রথম সারিতে থাকা দেশগুলোর মধ্যে মালদ্বীপও রয়েছে এবং এমন একটি দেশে ফাথিমাত শামনাজ আলী সালিম যে অবস্থান ও দায়িত্বে ছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে।

অবশ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews