শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতে হামলার বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি এ তথ্য জানিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

তদন্ত সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তরা এমন কিছু ভিডিও প্রকাশ করেছেন যেখানে বাস্তব ফুটেজের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার দৃশ্য দেখানো হয়েছে। এছাড়া কিছু ভিডিওতে মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের অংশ বা ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষের দৃশ্যও তুলে ধরা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কয়েকটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে আমিরাতের বিভিন্ন স্থানে বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে—এমন ভুয়া ধারণা দেওয়া হয়।

এছাড়া কিছু ভিডিওতে শিশুদের ব্যবহার করে নিরাপত্তা হুমকির মিথ্যা ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার বিদেশে ঘটে যাওয়া ঘটনাকে আমিরাতের ঘটনা বলে প্রচার করার অভিযোগও রয়েছে।

কর্তৃপক্ষের মতে, এসব ভিডিওর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা। অ্যাটর্নি জেনারেল বলেন, সত্য বা ভুয়া যে কোনো ধরনের এমন ভিডিও প্রকাশ জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এবং শত্রুভাবাপন্ন গণমাধ্যমের মাধ্যমে তথ্য বিকৃতির সুযোগ তৈরি করতে পারে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাদের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের অপরাধের জন্য অন্তত এক বছরের কারাদণ্ড এবং কমপক্ষে এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও সতর্ক করে বলেন, ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমের ওপর কঠোর নজরদারি থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews