শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: আজ শনিবার (০৮ আগষ্ট) সকাল ১১টার সময় পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিন বেনাপোল ইমিগ্রেশন, কাস্টমস ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ও কাস্টমস ঘুরে দেখেন।এ সময় বাংলাদেশ-ভারত যাতায়াতরত পাসপোর্টধারী যাত্রীদের সাথে কথা বলেন এবং কোন সমস্যা আছে কিনা জানতে চান। ভারত ফেরত যাত্রীদের পাসপোর্টের কার্যক্রম কিভাবে সম্পন্ন করা হয় ইমিগ্রেশনের ডেস্কে ঢুকে তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এর আগে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে পৌছালে পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের এএসপি আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন সহ আরো অনেকে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান জানান,স্যার বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। এসময় তিনি ইমিগ্রেশনের সকল কার্যক্রম সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন। এবং বেশকিছু বিষয়ে দিক নির্দেশনা দেন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি যশোরের উদ্দেশ্যে রওনা হন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনকালে পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি-স্পেশাল ব্রাঞ্চ) সরদার নুরুল আমিন বেলন“ আমাদের ২৭টি আন্তর্জাতিক ল্যান্ডপোর্ট ও বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পোর্টট্র্যাক সিস্টেম চালু আছে। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আধুনিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। তাদের সুবিধার্থে প্রয়োজনীয় জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews