শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :

ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট। এতে উড়োজাহাজের ভেতর দীর্ঘ সময় জিম্মি অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৬০ জন যাত্রী।

ভুক্তভোগীদের তথ্যমতে, বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পথে রিফুয়েলিং বা জ্বালানি নেওয়ার উদ্দেশ্যে শুক্রবার সকালে ফ্লাইটটি ইতালিতে অবতরণ করে।

অবতরণের পরপরই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় যাত্রীদের জানানো হয়, ফ্লাইটে মেরামতের কাজ চলছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও উড়োজাহাজটি কখন পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনাচক্রে বিমানে আটকা পড়া যাত্রীরা জানান, দীর্ঘ সময় বদ্ধ পরিবেশে অবস্থানের কারণে শিশু ও প্রবীণ যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। তীব্র গরম ও অস্বস্তিকর পরিবেশের কারণে যাত্রীদের মধ্যে চরম চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের কাউকে বিমানবন্দরে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তারা।

পরিস্থিতি বিবেচনায় ভুক্তভোগী যাত্রীরা দ্রুত বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।

তবে প্রযুক্তিগত ত্রুটির সুনির্দিষ্ট কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews