1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শার্শার জিয়াখাল পুনঃখননের স্থান পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড

রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৮ জুলাই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সইসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা আসতে পারে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ, রোহিঙ্গাসহ নানান ইস্যুতে আলোচনা হবে। তবে তিস্তা প্রকল্প নিয়ে কোনো কথা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী ৮ জুলাই বেইজিং পৌঁছবেন। ৯ জুলাই তিনি সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা।

এ ছাড়া চীন সফরে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছে। তারা সেখানে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট