বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন বৈটপুর এলাকার ব্যবসায়ী মো. আবু দাউদ শেখ (৪৫) ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি (৩৮)।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় নিজের বসতঘরের ফ্যানের সঙ্গে আলাদা ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীকে দেখতে পান স্বজনরা। এ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবু দাউদের মৃত্যু হয়। আর উদ্ধারের আগেই মৃত্যু হয় দাউদের স্ত্রী লাকির। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেণিতে এবং ছেলে মো. আল কাইয়ুম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বেমরতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেকসনা বেগম বলেন, খবর শুনেছি। কিন্তু কেন তারা এমন করেছেন, জানি না।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews