1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন। এদিকে অনেকে বলছেন ভোটের কালি এখনও যায়নি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।

হুইপ মঙ্গলবার দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির আওতায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

হুইপ বলেন, এ অঞ্চলে যত খাল আছে দখলমুক্ত হলে জলাবদ্ধতা দূর হবে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। তিনি সংশ্লিষ্টদের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন। তিনি বলেন, পিছনের কথা ভুলে গিয়ে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে মাদক সিন্ডিকেট গড়ে উঠছে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স। এখন থেকে কেউ যেন পার পেয়ে যেতে না পারে। আগামীতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করতে প্রস্তুত আমরা। এটাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) একমাত্র দায়িত্ব ও কর্তব্য।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

উল্লেখ্য ১.৭০ কিলোমিটার খাল খননে ব্যয় হবে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট