
দিঘলিয়া প্রতিনিধি:: উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার কোষাধ্যক্ষ ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের দিঘলিয়া প্রতিনিধি সেনহাটি ষ্টার ২নং গেট সংলগ্ন এলাকার বাসিন্দা সৌমিত্র দত্তের বড় সন্তান স্বপ্নীল দত্ত ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫(গোল্ডেন A+) পেয়েছে। এতে তার পরিবারে এক অনাবিল আনন্দের দেখা মেলে।
সৌমিত্র দত্ত এ প্রতিবেদককে জানান, তার পুত্রের এই সাফল্যের পিছনে শিক্ষকবৃন্দ এবং তার মায়ের ভুমিকা অপরিসীম। তিনি তার পুত্রের জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেন।