বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর মায়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ আটক ৫ বাগেরহাটে সংবাদ সম্মেলন: বজলুর রহমান বাবুল সংগঠনের সদস্য ছিলেন না লস অ্যাঞ্জেলেসে জমকালো প্রিমিয়ার, ‘ক্যাম্প রক ৩’ নিয়ে ফিরলেন পুরনো তারকারা আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র-আইআরজিসি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মায়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ আটক ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন :: চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ পাঁচজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews