শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি:: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী টুটুল। তাঁর উদ্যোগে ও একক নেতৃত্বে দিনব্যাপী পানি নিষ্কাশনের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্বস্তি ফিরেছে আদর্শপাড়ার স্থানীয় প্রায় ২০০ পরিবারে।
গত বুধবার (১২ আগস্ট) আদর্শপাড়ায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে নর্দমা ও কালভার্ট থেকে পলিথিন, ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে ড্রেনের দুই পাশের আগাছা পরিষ্কার করা হয়। ফলে দীর্ঘদিনের পানি জমে থাকার সমস্যা অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য ভারী বৃষ্টি হলেই সেনহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে রাস্তাঘাট, বসতবাড়ি ও চলাচলের পথে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে জলাবদ্ধতা স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে।
মোহাম্মদ আলী টুটুল বলেন, “সেনহাটির ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে একটু ভারী বৃষ্টি হলেই পানি জমে যায়। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে বিষয়টি দেখে আসছি। কিন্তু সমস্যাটি সমাধানে কাউকে কার্যকরভাবে এগিয়ে আসতে দেখিনি। তাই মানুষের স্বাভাবিক জীবনযাত্রার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, “ইতোপূর্বে পুঁটিমারি বিল থেকে ঋষিপাড়া হয়ে পথের বাজার পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে কাজ করেছি। ভবিষ্যতেও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। বিশেষ করে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখব। জনগণের সেবক হিসেবে সবসময় মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
জলাবদ্ধতা নিরসনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আসলাম, আশরাফ, শহিদুল, ফারুক, আজিজুল প্রমুখ।
জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহযোগিতাও করে আসছেন বলে জানান টুটুল। তাঁর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও স্থায়ীভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেবে। এতে বর্ষা মৌসুমে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews