
বটিয়াঘাটা প্রতিনিধি:-বটিয়াঘাটা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকাল ৫ টায় গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র ৮২ তম জন্মদিন উপলক্ষ্যে এক দোয়া মাহফিল স্থানীয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান । মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী , জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, বিএনপি নেতা আলম ভূঁইয়া, মোঃ রুবেল হোসেন, যুবদল নেতা মোঃ ইমরান মৌলঙ্গী সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।