শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দীর্ঘদিন পর যশোর ইনস্টিটিউটের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। বিগত সময়ে যশোর ইনস্টিটিউটের সাথে শহরের সকল শিক্ষিত পরিবারের সম্পৃক্ততা ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বই পড়তে আসতেন।
তিনি শনিবার দুপুরে যশোর ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অতিমাত্রায় ডিজিটাল ডিভাইসয়ে ওপর নির্ভরশীল হয়ে পড়ায় সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বই পড়ার অভ্যাস গড়তে সরকার বিশ্ব সাহিত্যের সাথে নতুন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ছেলেমেয়েদের মধ্যে যদি পাঠাভ্যাস গড়ে তোলা যায়, তাহলে এর ইতিবাচক প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান হবে। ইনিস্টিটিউটের সংস্কারের জন্য সরকার ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। যশোর ইনস্টিটিউটে বইয়ের ভালো কালেকশন রয়েছে। এগুলো পড়ার জন্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খোকন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews