শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা আমাদের আগেই জানিয়েছেন। কাল রবিবার সকাল থেকে আবারো যথানিয়মে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews