1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে ২৪২ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড

  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের সেন্টমার্টিনে ২৪২ জন অসহায় দুঃস্থ ও দরিদ্র শিশুদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
৮ জুলাই সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সোমবার (৮ জুলাই) সকাল ১০টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ২৪২ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে। তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার আসিফ খান, এএমসি উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট