1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

বেনাপোল স্থলবন্দরকে দুর্নীতিমুক্ত ও আধুনিকায়ন করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান..এমপি আজীজুর রহমানের

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বন্দর ব্যবস্থাপনা, দুর্নীতি দমন, অবকাঠামো উন্নয়ন ও শ্রমিক কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভায় আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানকে বরণ করে নেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোঃ নুরুল হকসহ বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন,“বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দরকে আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং বাংলাদেশের মধ্যে একটি উন্নত মানের স্থলবন্দর হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।”

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষা এবং দেশের অর্থনীতিতে বেনাপোল স্থলবন্দরের অবদান আরও জোরদার করতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না।

এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বন্দর এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্থলবন্দরের ভেতরে আমদানি-রপ্তানিকৃত মালামাল দীর্ঘ সময় আটকে পড়ে, ফলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এ সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানান তিনি।

এছাড়া বেনাপোল স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে একটি হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও বেনাপোল স্থলবন্দরের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট