শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনী

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। পাত্র গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামারবাড়িতে সমস্ত জল্পনার অবসান শেষে চার হাত এক হচ্ছে তাঁদের।

আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এদিন আইনি বিয়ে সারবেন শোভন-সোহিনী। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টি করবেন তাঁরা। বিয়ের দুই দিন পর ১৭ জুলাই শোভনের বাড়িতে হবে ঘরোয়া বউভাত।

মাসখানেক আগে শোভন ও সোহিনী একসঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ভ্রমণ করেছেন। সেখানে আংটি বদলও করেন তাঁরা। এবার একসঙ্গে সংসার পাতার পালা।

শোভন ও সোহিনী দুজনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে। রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের সঙ্গে প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে আসেন স্বস্তিকা দত্ত।

গত বছর যিশু সেনগুপ্তর আয়োজনে রবীন্দ্রজয়ন্তীতে আলাপ হয় সোহিনী-শোভনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে।
সোহিনী সরকার সম্প্রতি বাংলাদেশের চরকির ‘লহু’ শিরোনামে একটি সিরিজে কাজ করছেন। রাহুল মুখার্জির সিরিজটিতে সোহিনীর নায়ক আরিফিন শুভ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews