1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম:: কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।অবরোধের এক পর্যায়ে আজ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হয়।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সবাই একযোগে বের হয়। বিকেল ৪টার দিকে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়ক দখল করে রেখেছে।

অবরোধ চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত শিক্ষর্থীরা। এসময় চার পুলিশ সদস্যকে বেদম মারধর করা হয়। মারধরের শিকার হয়ে পুলিশ সদস্যরা মহাসড়ক ছেড়ে টমছমব্রিজ সড়কে অবস্থান নেয়। শেষ পর্যন্ত মহাসড়কে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে মঙ্গলবার অন্য দিনের মতো মহাসড়কে গাড়ির উপস্থিতি চোখে পড়েনি। বিশেষ করে যাত্রীবাহী বাস ছিল হাতেগোনা। মহাসড়ক অবরোধের পর সব যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট